দেনা : আত্মহত্যার চেষ্টা, মা-মেয়ের মৃত্যু, আশঙ্কাজনক জামাই

0
108
ছবি সৌজন্যে : নিজস্ব
দেনার দায়ে রাজারহাটে স্বামী, স্ত্রী এবং শাশুড়ির আত্মহত্যার চেষ্টা মনে করিয়েছে ট্যাংরার ঘটনাকে। স্ত্রী এবং শাশুড়ির মৃত্যু হলেও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন সঞ্জয় দে নামে ওই ব্যক্তি।
জানা গিয়েছে রাজারহাটের নারায়ণপুরের দেবী পার্ক এলাকায় সঞ্জয় দে স্ত্রী এবং শাশুড়িকে নিয়ে ভাড়ায় ছিলেন। শেয়ারবাজারে বিনিয়োগের ফলে প্রচুর ধার হয়ে যায় বাজারে। দেনা শোধ করতে নিজের বাড়ি-গাড়ি বিক্রি করে রাজারহাটে ভাড়া বাড়িতে থাকছিলেন ৯ মাস আগে। কিন্তু তারপরেও কমেনি দেনার চাপ। অভিযোগ একাধিক ব্যক্তির কাছে ধার হয়ে গিয়েছিল সঞ্জয়ের। ঘটনার দিন সঞ্জয় সহ ৩ জন অন্তত ৪০টি প্রেসার এবং ঘুমের ওষুধ খান। পুলিশ জানায় ঘটনাস্থল থেকে তিনজনকেই অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই সঞ্জয়ের স্ত্রী ও শাশুড়িকে মত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। সঞ্জয়কে ভর্তি করা হয়েছে হাসপাতালে। প্রতিবেশীরা জানিয়েছেন তাঁরা খুব বেশি মিশতেন না। গত সপ্তাহে ঝামেলাও হয়েছিল। বাড়িওয়ালাকে সঞ্জয় জানিয়েছিলেন সোমবার থেকে বাড়ি ছাড়বেন।
তারপর থেকে তাদের আর দেখা যায়নি। কিন্তু ফ্যান ও জলের শব্দ পেয়ে সন্দেহ হয় প্রতিবেশীদের। এরপর ডাকাডাকি করে সাড়া না মেলায় পলিশে I খবর দেওয়া হয়। এরপরেই দরজা ভেঙে তাঁদের উদ্ধার করে।