
সিরিয়ার রাজধানী দামাস্কাসের একটি চাচে ভয়ঙ্কর আত্মঘাতী হামলায় ২০ জন নিহত হয়েছেন। আহত প্রায় ৫৩ জন বলে জানা যাচ্ছে। যদিও এখনও পর্যন্ত কোনও ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। সিরিয়ার স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, সেন্ট ইলিয়াস নামে চার্চটিতে বিস্ফোরণে আহতের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আত্মঘাতী হামলাকারীর পরিচয় জানা না গেলেও সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রক জানিয়েছে, তাদের সন্দেহ এই ঘটনার পিছনে ইসলামিক স্টেট বা আইএস-এর হাত রয়েছে।
সিরিয়ার তথ্যমন্ত্রী হামাজ মোস্তাফা হামলার নিন্দা করে বলেছেন, সিরিয়ার সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার। অপরাধীদের খুঁজে বের করে উপযুক্ত সাজা দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
