
মহেশতলায় নিজের বাইক রেখে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। জানা যাচ্ছে, মৃত বাপি দাসের স্ত্রী একবছর আগেই মারা যান। তাঁর এক পুত্র সন্তানকে নিয়ে মহেশতলায় শ্বশুরবাড়িতে থাকতেন তিনি।
স্থানীয়দের দাবি, শনিবার সকালে আঁকড়া থেকে নিজের বাইক নিয়ে বজবজ-শিয়ালদহ শাখার ১০ নম্বর রেলগেটের কাছে নিজের বাইক রেল লাইনের পাশে রেখে রেল লাইনের উপরে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন। ৮ টা ৪০ মিনিট নাগাদ বজবজ শিয়ালদহ লোকাল যাবার পথে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেন বাপি দাস। এরপর তাঁর দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রাই রেল পুলিশে খবর দিয়েছেন।
দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে বালিগঞ্জে। তবে কী কারণে আঁকড়া থেকে এসে ১০ নম্বর গেটের কাছে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেছ, পারিবারিক অশান্তি নাকি রয়েছে অন্য কোন কারণ তদন্ত করে দেখছে রেল পুলিশ।









