গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National আর্থিক চাপে আত্মহত্যা, মৃত্যু দু’জনের

    আর্থিক চাপে আত্মহত্যা, মৃত্যু দু’জনের

    0
    41
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    বেঙ্গালুরুর উপকণ্ঠে চরম আর্থিক চাপে আত্মহত্যার চেষ্টা করেছে এক পরিবারের চারজন। ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে, গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি আরও দুই।
    প্রাথমিক তদন্তে বিপুল ঋণের বোঝাকেই এই মর্মান্তিক ঘটনার মূল কারণ হিসেবে দেখছে পুলিশ। মৃতদের নাম আশা এবং তাঁর মেয়ে বর্ষিথা। গুরুতর জখম হয়েছেন বর্ষিথার ভাই মোহন গৌড়া এবং বর্ষিথার ১১ বছরের ছেলে মায়াঙ্ক। তাঁদের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে। মোহন গৌড়া প্রথমে নিজের মা, বোন ও ভাগ্নের গলা কেটে দেন। তারপর নিজেও একইভাবে আত্মহত্যার চেষ্টা করেন।
    এই ঘটনা সামনে আসে একটি ভিডিও ঘিরে, যা পরিবারটি আত্মহত্যার আগে রেকর্ড করে আত্মীয়দের পাঠিয়েছিল। সেই ভিডিওতেই আর্থিক চাপে এই চরম সিদ্ধান্ত নেওয়ার কথা উল্লেখ ছিল। ভিডিও পেয়ে তড়িঘড়ি বাড়িতে পৌঁছন আত্মীয়রা। কিন্তু দরজা ভিতর থেকে বন্ধ থাকায় পিছনের দরজা দিয়ে ঢোকেন তাঁরা। ভিতরে ঢুকে চার জনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে পুলিশ।