গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Kolkata শোকস্তব্ধ টলিউড-রাজনৈতিক মহল, ছাদে সুইসাইড নোট!

    শোকস্তব্ধ টলিউড-রাজনৈতিক মহল, ছাদে সুইসাইড নোট!

    0
    12
    ছবি সৌজন্যে : নিজস্ব

    তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, অনীক দত্ত-র মৃত্যুর তদন্তে নেমে ফ্ল্যাটের ছাদে সুইসাইড নোট মিলেছে। তবে সেটি অনীক দত্ত-র লেখা কিনা তা ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞদের দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান আত্মঘাতী হয়েছেন অনীক দত্ত।

    বুধবার দুপুরে স্ত্রীর হিন্দুস্তান পার্কের ফ্ল্যাটের ছাদ থেকে পড়ে মত্যু হয় অনীক দত্ত-র। ঢাকুরিয়া মণিপাল হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। মণিপাল হাসপাতাল থেকে দেহ এসএসকেএম হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। পরিচালক অনীক দত্ত-র মৃত্যুতে শোকার্ত স্টুডিওপাড়া থেকে রাজনৈতিক জগৎ। মৃত্যুর খবর পেয়েই হাসপাতালে পৌঁছন রুদ্রনীল ঘোষ, সৃজিত মুখোপাধ্যায়, জিতু কমল, শ্রীলেখা মিত্র, মানসী সিনহা, দেবলীনা দত্ত থেকে সিপিএম নেতা মহম্মদ সেলিম, শতরূণ ঘোষ, সৃঞ্জয় ভট্টাচার্য, দীন্সিতা ধর সহ অন্যান্যরা। বিজেপি বিধায়ক অভিনেতা রুদ্রনীল ঘোষ। তিনি জানিয়েছেন অনীক দত্ত সত্যিই অপরাজিত। তিনি নিজস্বতায় বাঁচতেন। আপোসের রাস্তায় যেতেন না। সিনেমার পাশাপাশি বিজ্ঞাপনের যে ধারা তিনি দিয়ে গিয়েছেন তা ভোলার নয়। অনীক দত্তর মৃত্যু এককথায় বাংলা সিনেমায় অপূরণীয় ক্ষতি বলছেন অভিনেত্রী মানসি সিনহা, দেবলীনা দত্ত। তাঁরা বলেছেন কিছুদিন আগেও তাঁদের সঙ্গে কথা হয়েছে। কিন্তু এমন পরিণতি হবে ভাবতেও পারছেন না তাঁরা। এদিকে অনীক দত্তর মৃত্যুতে হাস্পাতালে কান্নায় ভেঙে পড়েছেন শ্রীলেখা মিত্র।

    শুধু পরিচালক হিসেবে নয় একজন চিন্তাশীল মানুষ হিসেবে অনীক দত্তর মৃত্যু তাঁর অসংখ্য গুণগ্রাহীর জন্য ক্ষতির। তাঁর কাছ থেকে বাংলা তথা বাঙালি অনেক কিছু পেতে পারত বলেছেন মহম্মদ সেলিম।