গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata হাজিরা দেবেন সুজয়কৃষ্ণ? স্থগিতাদেশ চান আইনজীবী 

    হাজিরা দেবেন সুজয়কৃষ্ণ? স্থগিতাদেশ চান আইনজীবী 

    0
    89
    ছবি সৌজন্যে :সংগৃহীত

    বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কাকু’কে কলকাতায় বিচার ভবনে হাজির করানোর নির্দেশ রয়েছে। কিন্তু বুধবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে, তিনি হাসপাতালেই ভর্তি রয়েছেন।

    ফলে আদালতে হাজির করানো হবে কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এরই মধ্যে বিচার ভবনে হাজির করানোর নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে বুধবার আবেদন জানিয়েছেন সুজয়কৃষ্ণের আইনজীবী। সেই আবেদনটিও বৃহস্পতিবার শুনবেন বিচার ভবনের বিচারক। সুজয়কৃষ্ণকে আদালতে হাজির করানোর জন্য গত শনিবার বিচার ভবনে আবেদন জানায় সিবিআই। আদালত সেই আবেদন মঞ্জুর করে এবং বৃহস্পতিবার তাঁকে আদালতে হাজির করানোর নির্দেশ দেয়। এ দিকে সিবিআইয়ের হাতে গ্রেফতার হতে পারেন মনে করে আগাম জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন জেলবন্দি সুজয়। সেই মামলা হাইকোর্টে বিচারাধীন।

    এই অবস্থায় বুধবার বিচার ভবনে সু়জয়কৃষ্ণের আইনজীবী অনুরোধ করেন যাতে হাইকোর্টের মামলাটিতে কোনও নির্দেশ না আসা পর্যন্ত হাজিরার নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হয়। এই আবেদনের প্রেক্ষিতে বুধবার কোনও নির্দেশ দেয়নি নিম্ন আদালত। বৃহস্পতিবারই হাজিরায় স্থগিতাদেশের আর্জির শুনানি হবে।