আনন্দপুরে গো-ব্যাক’ সুজিতকে, তৃণমূল-বিজেপি হাতাহাতি

0
103
ছবি সৌজন্যে : নিজস্ব
আনন্দপুরে আরবানার মত অভিজাত আবাসনের পাশে নাজিরাবাদে জোড়া অগ্নিকাণ্ড পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু।
দগ্ধ গোডাউন চত্বরে ঘুরে দেখার পাশাপাশি তিনি দমকলের ডিজি রণবীর কুমারের সঙ্গে কথা বলেন। তবে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে গো-ব্যাক স্লোগান শুনতে হয় সুজিত বসু-কে। তাঁর গাড়ি ঘিরে বিজেপির তরফ থেকে স্লোগান দেওয়া হয়। এদিকে পাল্টা বিজেপি বিধায়ক অশোক দিন্দাকে পাল্টা স্লোগান দেয় তৃণমূল। ফলত, দুই পক্ষের মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করে সুজিত বসু জানিয়েছেন, এই ঘটনায় শুধু এফআইআর হবে তাই নয়, ফরেন্সিক থেকে যা যা করণীয় সব হবে। তবে এই জায়গার ফায়ার অডিট হয়েছিল কিনা, সেটা তিনি এখনও বলতে পারছেন না, তবে না হলে কেন হয়নি তা খতিয়ে দেখবেন বলে আশ্বাস দেন। এই পরিস্থিতিতে মঙ্গলবার বেলার দিকে ঘটনাস্থলের পৌঁছলেন দমকলের ডিজি রণবীর কুমার।
নজরদারির অভাব রয়েছে, তা স্বীকার করেছেন তিনি। দমকলের ডিজি বলেছেন, এই কারখানার জন্য দমকলের দিক থেকে কোনও অনুমতি ছিল না। আইনের লঙ্ঘন হয়েছে। তাই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।