দমকল নিয়ে ইচ্ছাকৃত বিভ্রান্তি ছড়াচ্ছে: সুজিত বসু

0
159
ছবি সৌজন্যে : নিজস্ব
খিদিরপুরে অগ্নিকাণ্ডে দমকলের দেরিতে পৌঁছনোর অভিযোগ উড়িয়ে দিয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু। তাঁর দাবি দমকলের ভূমিকা নিয়ে কিছু মানুষ ইচ্ছাকৃত বিভ্রান্তি ছড়াচ্ছে।
সুজিত বসু আরও বলেছেন রাত ২ টো ৫-এ দমকল হেড কোয়ার্টারে প্রথম ফোন আসে। সঙ্গে সঙ্গে হেড কোয়াটার থেকে ৩টি গাড়ি যায়। পরে ঘটনাস্থলে দমকলের ২০টি গাড়ি পৌঁছয়। ফিরহাদ হাকিম রাত ৩টেয় ফোন করেন এবং ঘটনাস্থলে যান। তিনিও ভোরে সেখানে পৌঁছন। তাই দমকল দেরিতে আসা বা জল না থাকার কথা যাঁরা বলছেন তাঁরা ঠিক বলছেন না। ফায়ার ব্রিগেডে জল ছিল। তবে গঙ্গা থেকে জল তোলার জন্য কেন পাম্প চলেনি সেটা দেখতে হবে। পরে আদি গঙ্গা থেকে জল তুলে জল দেওয়া হয়।
সেইসময় পাম্পে কাঁদা ঢুকে যাওয়ায় সাময়িক সমস্যা হয়েছিল। পরে মিটে যায়। বিধানসভায় দাবি করেছেন দমকলমন্ত্রী।