গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata ব্যবসায়ীদের দায়বদ্ধতা স্মরণ করালেন সুজিত

    ব্যবসায়ীদের দায়বদ্ধতা স্মরণ করালেন সুজিত

    0
    58
    ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    নাজিরাবাদকাণ্ডে দমকলমন্ত্রী সুজিত বসুর পদত্যাগের দাবিতে যখন সরব হয়েছেন শুভেন্দ অধিকারী। তখন ব্যবসায়ীদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন সুজিত বসু।
    তিনি বলেছেন বিরোধীরা কোথায় কি বলছে তার গুরুত্ব দিতে চান না। যে ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক। তাঁর দাবি ঘটনার খবর পাওয়ার পরপরই দমকল সেখানে পৌঁছেছে। এরপরেই গোয়ার অগ্নিকাণ্ডের প্রসঙ্গ টেনে সুজিত বসু বলেছেন যে কোনও জায়গায় এমন ঘটনা ঘটতেই পারে। যাঁরা ব্যবসা করেন তাদেরও দায়িত্ব থাকে। এদিকে নাজিরাবাদকাণ্ডের প্রতিবাদে মিছিলের পর সভা থেকে দমকলমন্ত্রী সুজিত বসুর গ্রেফতারের দাবি তুলে তুলেছেন শুভেন্দু অধিকারী।
    তিনি বলেছেন ঘটনার ৩২ ঘণ্টা পর ঘটনাস্থলে এসেছিলেন দমকলমন্ত্রী। যাঁর ছেলের রেস্টুরেন্ট থেকে ইডি ৬৫ লাখ টাকা উদ্ধার করে।