গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata পুর দুর্নীতিতে সুজিতের সরাসরি যোগ, কোর্টে দাবি ইডির

    পুর দুর্নীতিতে সুজিতের সরাসরি যোগ, কোর্টে দাবি ইডির

    0
    4
    ছবি সৌজন্যে : নিজস্ব

    দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগ দুর্নীতিতে সরাসরি যোগ রয়েছে প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। আদালতে দাবি করেছে ইডির আইনজীবী। আদালতে ইডির আইনজীবী দাবি করেছেন।

    এই মামলায় একাধিক বেআইনি লেনদেন হয়েছে। প্রায় ৯০ লাখ টাকা গোপাল চত্তঃ পোদ্দার নামের এক ব্যক্তির কাছে গিয়েছে। যার কোম্পানিতে গোপাল এবং উত্তম সাহার নামে ৬৪ শতাংশ শেয়ার ছিল। এই পুরো দুর্নীতি থেকে স্বয়ং সুজিত বসু নিজে ২ কোটি টাকা লাভ করেছেন। ইডির আইনজীবী আরও দায়ি করেছেন অয়ন শীলের কাছ থেকে ইদ্ধার হওয়া ডিজিটাল নথি এবং এক্সেল শিট ঘেঁটে দক্ষিণ দমদম পুরসভার প্রায় দেড়শো জন প্রার্থীর অবৈধ নিয়োগে সুজিত বসুর সরাসরি যোগ মিলেছে। এই বিপুল পরিমাণ দুর্নীতির টাকা ঠিক কোথায় গিয়েছে সেই মানি ট্রেইল সম্পূর্ণভাবে উদঘাটন করা প্রয়োজন। ইডির আরও দাবি দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান নিতাই দত্তকে দুবার তলব করা হলেও তিনি হাজিরা এড়িয়ে সময় নষ্ট করেছেন। এদিকে এজলাসে সওয়াল পর্বে ইডির আইনজীবীর সঙ্গে সুজিত বসুর আইনজীবীর বাকবিতণ্ডা বাধে।

    বিরক্ত হয়ে মামলা ছাড়ারও হুঁশিয়ারি দেন ইডির আইনজীবী। যদিও সুজিত বসুর আইনজীবী দাবি করেছেন রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই গ্রেফতারি।