
পুজো আছে এই যুক্তিতে বুধবার ইডিয় তলব এড়িয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসুর স্ত্রী। ইডি সূত্রে খবর আইনজীবী মারফত আবেদন পাওয়ার পরে শীঘ্রই তাকে ডেকে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।
অন্যদিকে বৃহস্পতিবার সুজিত বসুর ছেলে সমুদ্র বসুকে ইডি দফতরে হাজিরা দিতে তলব করা হয়েছে বলে খবর। পুর নিয়োগ দুর্নীতি মামলায় স্ত্রী, মেয়ে, জামাই, ছেলেকে ইডির তলব নিয়ে মুখ খুলেছেন দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি বলেছেন হাজিরা না দিলে বলবে পালিয়ে যাচ্ছে। সুজিত বসু এও জানিয়েছেন তিনি পালিয়ে যাওয়ার লোক নন। তবে এই তলব যে হেনস্থা করতেই, এমন অভিযোগ তাঁর কথায় স্পষ্ট। পুর নিয়োগ মামলায় অনেক দিন ধরেই ইডির নজরে সুজিত বসু ও তাঁর পরিবার। ১০ অক্টোবর পুর নিয়োগ দুর্নীতি মামলায় দমকলমন্ত্রী সুজিত বসুর অফিস, রেস্তোরাঁ, গোলাঘাটায় দমকলমন্ত্রী ছেলে সমুদ্র বসুর ধাবা-তে একযোগে হানা দেয় ইডি। এছাড়াও তৃণমূল পরিচালিত দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তর ফ্ল্যাট, গোডাউন, নাগেরবাজারের প্রোমোটার ও এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের বাড়িতে তল্লাশি চালানো হয়। এরপর তারাতলায় অফিস থেকে উদ্ধার হয়েছিল প্রায় ৩ কোটি টাকা। সেই সূত্রে জামাইয়ের পর মঙ্গলবার মেয়ে রোহিণীকে ৮ ঘণ্টা ম্যারাথন জেরা করেছে ইডি।
স্ত্রী, ছেলেকেও তলব করা হয়েছে। সবাইকে ব্যাঙ্কের ডিটেলস নিয়ে যেতে বলা হয়েছে।
