র‍্যাঙ্ক করে চাকরি পেয়েছেন স্ত্রী, ‘অযোগ্য’ দাবি ওড়ালেন সুকান্ত

0
143
ছবি সৌজন্যে : নিজস্ব
অযোগ্যদের তালিকায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের স্ত্রী-র নাম। সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের প্রচারের জবাব দিয়েছেন সুকান্ত মজুমদার নিজেই।
জানিয়েছেন তাঁর স্ত্রী বাম আমলে স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন। সালটা ২০০৮। বিজেপির রাজ্য সভাপতির দাবি তাও যা হোক করে নয়। উত্তরবঙ্গ থেকে রীতিমত র‍্যাঙ্ক করেছিলেন। সুকান্ত মজুমদার দাবি করেছেন উত্তরবঙ্গ থেকে দ্বিতীয় হয়েছিলেন। বিএড-র নম্বর ছাড়াই তিনি এই র‍্যাঙ্ক করেছিলেন। বিজেপির রাজ্য সভাপতির আরও দাবি বিএড-র নম্বর যোগ থাকলে প্রথম হতেন।
যোগ্য অযোগ্য-র তালিকা প্রকাশের দাবিতে রাজ্য রাজনীতি তোলপাড়ের মধ্যে সোশ্যাল মিডিয়ায় সুকান্ত মজুমদারের স্ত্রী-র চাকরি নিয়ে খবর ছড়াতে থাকে। মঙ্গলবার তারই জবাব দিয়েছেন সুকান্ত মজুমদার।