
এবার দিল্লিতে তিরঙ্গা যাত্রায় সামিল হয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। অন্যদিকে জম্মু-কাশ্মীরের শ্রীনগরে তিরঙ্গা যাত্রায় সামিল হয়েছিলেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, উপ রাজ্যপাল মনোজ সিনহা। সামনেই ৭৯তম স্বাধীনতা দিবস।
তাঁর আগে প্রতিবছরের মত দেশ জুড়ে পালিত হচ্ছে ঘরে ঘরে তিরঙ্গা অভিযান। দিল্লিতে বাইকে সওয়ার হয়ে জাতীয় পতাকা হাতে রাজপথে বিভিন্ন পথ পরিক্রমা করেছেন সুকান্ত। এদিকে জম্মু কাশ্মীরের ডাল লেকের চারপাশে তিরঙ্গা যাত্রায় জম্মু ও কাশ্মীরের বহু মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহণ করেন।
মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ বলেছেন, যারা তিরঙ্গার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন, যারা নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা করেননি এবং তিরঙ্গার জন্য নিজেদের উৎসর্গ করেছেন, তাঁরা ভেবেছিলেন তিরঙ্গার যত্ন নেওয়ার জন্য তারা একাই যথেষ্ট।









