
মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে হাজরায় মুর্শিদাবাদ, মালদায় হিংসায় ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সংগ্রহ করতে গিয়ে আটক হয়েছেন সুকান্ত মজুমদার। মঙ্গলবার হাজরা মোড়ে বিজেপির অর্থ সংগ্রহ কর্মসূচি ছিল।
সেইমত বিজেপি নেতা কর্মীরা ওই চত্বরে দোকানে ঘুরে ঘুরে এবং পথচারীদের থেকে অর্থ সংগ্রহ করছিলেন। কিন্তু তাতে বাধা দেয় পুলিশ। এরপরেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। প্রশাসনের বক্তব্য এজন্য কোনও অনুমতি নেওয়া হয়নি। এরপরেই সুকান্ত মজুমদার, জগন্নাথ চট্টোপাধ্যায়দের আটক করে পুলিশ। মার্কেট, রাস্তা থেকে কার্যত খুঁজে খুঁজে বিজেপি নেতা কর্মীদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে পুলিশ।
প্রিজন ভ্যান থেকেই সুকান্ত মজুমদার বলতে থাকেন ঘরছাড়াদের জন্য অথ সংগ্রহ করা কি অপরাধ। তাঁর কথায় পুলিশ দলদাসে পরিণত হয়েছে বলেই এসব করছে।
