গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata পদ্মশ্রী প্রসেনজিতের বাড়িতে সুকান্ত

    পদ্মশ্রী প্রসেনজিতের বাড়িতে সুকান্ত

    0
    93
    ছবি সৌজন্যে :সংগৃহীত

    প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে গিয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন সুকান্ত মজুমদার। তাঁর সঙ্গে ছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ।

    পদ্মশ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে অভিনন্দন এবং সম্মান জানাতেই তাঁর বাড়িতে গিয়েছেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। পাশাপাশি বসে বেশকিছুক্ষণ গল্প করেছেন তাঁরা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর সুকান্ত মজুমদার জানিয়েছেন ওনি বাংলা সিনেমার শ্রীবৃদ্ধি ঘটিয়েছেন।

    তাঁর সঙ্গে সাক্ষাতের পিছনে কোনও রাজনীতি নেই। শিল্পকলায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে পদ্মশ্রী সম্মান দেওয়া হয়েছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়াও বাংলা থেকে আরও ১০ জন এই সম্মান পেয়েছেন।