
শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগে এবার রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের দাবি তুলেছেন সুকান্ত মজুমদার। তাঁর কথায় বারবার এধরণের ঘটনা ঘটছে এটা মেনে নেওয়া যায় না।
গণতন্ত্রকে হত্যা করার প্রয়াস বিজেপি মেনে নেবে না। প্রয়োজনে এখন থেকেই রাজ্যে মোতায়েন হোক কেন্দ্রীয় বাহিনী, দাবি তুলেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সিআরপিএফ বাহিনীর ঘেরাটোপ থেকে সামান্য স্লোগান সামলাতে পারে না। তিনি নাকি আবার রাজ্য সামলাবেন। পাল্টা আক্রমণ করেছেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী।
ভিডিও পোস্ট করে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী দাবি করেছেন বহিরাগত সিআরপিএফ চিনতে না পেরে মেরেছে। বিজেপির মণ্ডল নেতাকে লাঠিপেটা করেছে। খোঁচা দিয়ে বলেছেন কাক ময়রের পালক সাজিয়ে যতই সাজুক দিনের শেষে কাকই থাকে।
