পশ্চিমবঙ্গের সিইও অফিস তৃণমূলের দ্বিতীয় অফিস : সুকান্ত 

0
166
ছবি সৌজন্যে :ফেসবুক
পশ্চিমবঙ্গের সিইও অফিস তৃণমূলের দ্বিতীয় অফিস। নয়াদিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দফতর থেকে বেরিয়ে এমনই মন্তব্য করেছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার।
তাঁর আরও মন্তব্য, পশ্চিমবঙ্গে সিইও অফিসে মমতা বন্দ্যোপাধ্যায়ের পকেটের অফিসার আছে। এই অফিসের অধস্তনে কাজ করে বিডিও, এসডিও। এছাড়াও সেখানে চুক্তিভিত্তিক কর্মীরা কাজ করেন। তাঁরা ডুপ্লিকেট নাম ঢুকিয়েছে। শুধু তাই নয়, এপিক নিয়েও যে বিতর্ক তৈরি করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী তাও বিজেপি কমিশনকে জানিয়েছে।পশ্চিমবঙ্গে ৭ হাজার ২৩৫ ভোটার কার্ড আছে। তাদের এপিক নম্বর এক। ব্যক্তি আলাদা। যদিও এটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জলঘোলা করার চেষ্টা করছেন। তবে যে এপিক নম্বর যে বুথে অ্যাসাইন, তার বাইরে কেউ ভোট দিতে পারবে না। তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে, ১৩ লক্ষ ডবল এন্ট্রি রয়েছে। সব শেষে সুকান্ত বলেছেন, নির্বাচনের সময় পশ্চিমবঙ্গে হিংসার বাতাবরণ তৈরি হয়।
অন্যান্য রাজ্যে যেভাবে ভোটার লিস্ট সংশোধিত হওয়া সম্ভব। সেটা পশ্চিমবঙ্গে সম্ভব হচ্ছে না।