গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home South 24 Pgs গেরুয়া উত্তরীয়-তিলক পরে সুকান্তকে ঘিরে বিক্ষোভ

    গেরুয়া উত্তরীয়-তিলক পরে সুকান্তকে ঘিরে বিক্ষোভ

    0
    115
    ছবি সৌজন্যে : নিজস্ব

    কপালে গেরুয়া রংয়ের তিলক, গলায় উত্তরীয় জড়ানো যুবকরা সুকান্ত মজুমদারের গাড়ি ঘিরে বিক্ষোভদেখালো ডায়মণ্ডহারবারে। নিজেদের বিজেপি নেতা দিলীপ ঘোষের অনুগামী বলে দাবি করে গো ব্যাক স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।

    যদিও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের দাবি বিক্ষোভকারীদের যাতে তৃণমূল হিসেবে চিহ্নিত করা না যায়, তাই ভেক ধরেছে। বৃহস্পতিবার ডায়মণ্ডহারবারের সরিষায় আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে গিয়েছিলেন সুকান্ত মজুমদার। বিহার ভোটের ফলপ্রকাশের পর বিজয়মিছিলে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির মণ্ডল সভাপতির সঙ্গে দেখা করে বেরনোর পথেই সুকান্ত মজুমদারের গাড়ি বিক্ষোভের মুখে পড়ে বিক্ষোভকারীরা কপালে গেরুয়া তিলক, উত্তরীয় পরেছিলেন। সুকান্ত মজুমদারের কথায় এর আগে বজবজেও একই পন্থা নিয়েছিল তৃণমূল। যাতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলে প্রচার করতে পারে।

    সুকান্ত মজুমদারের দাবি বিক্ষোভকারীদের মধ্যে রাজু দাস ছিলেন। যুব মোর্চার প্রাক্তন সহ সভাপতি রাজু ২০২১ সালে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। যদিও তৃণমূলের দাবি তাদের দলের কেউ বিক্ষোভে ছিলেন না। পুরোটাই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল।