গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata যাদবপুরকাণ্ড পুরোটাই স্পনসর্ড-প্ল্যান – সুকান্ত

    যাদবপুরকাণ্ড পুরোটাই স্পনসর্ড-প্ল্যান – সুকান্ত

    0
    78
    ছবি সৌজন্যে : নিজস্ব
    যাদবপুরকাণ্ড পুরোটাই স্পনসড এবং প্ল্যান। দাবি করেছেন সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতি বলেছেন তৃণমূল এবং বামেদের মধ্যে সেটিং হয়েছে একপক্ষ আরেকপক্ষকে উস্কাবে, এবং এটাকে হাইপ দেওয়ার চেষ্টা চলছে।
    তাঁর দাবি এটাকে পেটি পলিটিক্স বলে। বিজেপিকে ঠেকাতে বামেদেরকে একটু শক্তিশালী করে তুলে ধরার চেষ্টা করছে তৃণমূল। এটাই এজেন্ডা বলে দাবি করেছেন তিনি। ভোটের আগে কেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যাওয়ার প্রয়োজন মনে করলেন শিক্ষামন্ত্রী, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সুকান্ত মজুমদার। এভাবে ২০২৬-র বৈতরণী পাড় করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এমনটা করছেন।
    তাঁর কথায় রাজ্যের মানুষকে বোকা বানানোর জন্য চেষ্টা করা হচ্ছে। তিনি আরও বলেছেন যাদবপুরের অচলাবস্থা নিয়ে তিনি রাজ্যপালের সঙ্গে টাচে রয়েছেন।