
সকালে অঞ্জনিপুত্র সেনা, বিকেলে বিশ্ব হিন্দু পরিষদ মিছিল করেছে হাওড়ায়। হাইকোর্টের নির্দেশে হাওড়ায় জোড়া র্যালি নির্বিঘ্নে হয়েছে।
সকালে পুলিশের নিরাপত্তায় শিবপুরের কাজিপাড়ার নরসিংহ মন্দির থেকে অঞ্জনিপুত্র সেনার তরফে মেগা র্যালি হয়েছে। মিছিলে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মিছিল শেষে সুকান্ত মজুমদার বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ মিছিল করতে বাধা দেয়। পরে হাইকোর্টের নির্দেশে মিছিল হয়েছে। গতবার যারা ইট ছুঁড়েছিল এবার তাদের জবাব দেওয়া হয়েছে। বিকেলে হাওড়ার বিই কলেজের গেট থেকে শুরু হওয়া মিছিল শেষ হয়েছে কৃষ্ণপুর ঘাটে গিয়ে শেষ হয়েছে মিছিল। এই মিছিলে অংশ নিয়েছিলেন শমীক ভট্টাচার্য, প্রিয়াঙ্কা টিবরেওয়ালরা। বৃহস্পতিবার শর্ত বেধে হাওড়ার জোড়া রামনবমীর মিছিলের অনুমতি দিয়েছিল হাইকোর্ট। ধাতব অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না বলে হাইকোর্ট শর্ত বেধে দিয়েছিল।
একইসঙ্গে অঞ্জনী পুত্র সেনা এবং বিশ্ব হিন্দু পরিষদ ৫০০ জন করে মোট হাজার জন নিয়ে মিছিল করতে পারবে বলে নির্দেশ দিয়েছিল।
