নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী যাত্রাপালা করেছিলেন, ফিরহাদকে সুকান্ত

0
98
ছবি সৌজন্যে : নিজস্ব

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে শিক্ষকদের নিয়ে কি যাত্রাপালা করেছিলেন। প্রশ্ন তুলেছেন সুকান্ত মজুমদার। ফিরহাদ হাকিমের নাটক কটাক্ষের পাল্টা আক্রমণ করে বিজেপির রাজ্য সভাপতি আরও বলেছেন ফিরহাদ হাকিমকে তো পরীক্ষা দিয়ে চাকরি পেতে হয়নি।

আর চাকরি পাওয়ার পর তা হারাতেও হয়নি। তাই চাকরি হারানোর যন্ত্রণাটা বুঝতে পারছেন না। তারজন্যই শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনকে নাটক মনে হচ্ছে ফিরহাদ হাকিমের।

সব্যসাচী দত্ত-র পাশে দাঁড়ানোয় ফিরহাদ হাকিমকে খোঁচা দিয়েছেন সুকান্ত মজুমদার।