গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National বাংলাদেশ : ভারত ললিপপ চুষবে না, মমতার সুরে সুকান্ত

    বাংলাদেশ : ভারত ললিপপ চুষবে না, মমতার সুরে সুকান্ত

    0
    138
    ছবি সৌজন্যে : এক্স
    ভারত ললিপপ চুষবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই বাংলাদেশকে নিশানা করেছেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।বুধবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বলেছেন, বাংলাদেশ এতদিন ধরে মানছিল না যে, সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে।
    তবে এখন সেটা স্বীকার করেছে।৭০ জনকে গ্রেফতারও করা হয়েছে। তবে সকলে ভিডিওতে দেখেছে, আরও বেশি সংখ্যক মানুষের উপর অত্যাচার হয়েছে।ভারত ললিপপ চুষবে এমন দেশ নয়। মুহাম্মদ ইউনূস সরকারকে পদক্ষেপ করতে হবে।কড়া হাতে অরাজকতা দমন করতে হবে। যাতে শান্তি বজায় থাকে। সংখ্যালঘুদের রক্ষা করা বাংলাদেশের সরকারের কাজ। তারা তা পালনে ব্যর্থ হচ্ছে।ভারতের সনাতনপন্থীরা বাংলাদেশের সংখ্যালঘুদের সঙ্গে আছে। সেই দেশের সংখ্যালঘুদের অবস্থা এমন হবে কেন।এটা খুবই দুঃখজনক ঘটনা। অন্যদিকে রাজ্যসভার বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য বলেছেন, পাকিস্তান বাংলা ভাষার আগেই সর্বনাশ করেছে। এবার তাঁরা চাইছে বাংলাদেশকে পূর্ব পাকিস্তান করে তুলতে।কিন্তু যদি ভারত না থাকত সে দেশের মানুষের বাংলাদেশ বা বাংলা ভাষা উচ্চারণ করার শক্তি থাকত না। বাংলাদেশে পুতুল সরকার রয়েছে।