
রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ালো টিএমসিপি। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
মেয়ো রোডে সেনা তৃণমূলের মঞ্চ খুলে ফেলার প্রতিবাদ জানাতে গিয়ে ২ সেপ্টেম্বর তৃণমূল ছাত্র পরিষদের তরফে প্রতিবাদ জানানো হয়। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ অনেকের ছবি পোড়ানো হয়।
সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেই ভিডিও পোস্ট করে সুকান্ত মজুমদার লিখেছেন অশিক্ষা, বর্বরতা ও ঔদ্ধতা কোন চরম সীমায় পৌঁছলে এমন নক্কারজনক ঘটনা ঘটতে পারে।






