বিরোধী দলনেত্রী হবেন বলে প্র্যাকটিস মমতার, খোঁচা সুকান্তর

0
49
ছবি সৌজন্যে : নিজস্ব

বিরোধী দলনেত্রী হবেন বলে প্র্যাকটিস করছেন। ধর্মতলায় মুখ্যমন্ত্রীর ধর্না নিয়ে কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কথায় বিরোধী দলনেত্রী হলে ওনাকে ধর্নায় বসতে হবে বিজেপি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে।

তাই অভ্যেস করছেন। এখনও পর্যন্ত ৬৩ লাখ ভোটারের নাম বাদ গিয়েছে। বিবেচনাধীন ৬০ লাখ। এই পরিস্থিতিতে কমিশনের বিরুদ্ধে ধর্মতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্না নিয়ে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেছেন যাই করুক না কেন কোনওভাবেই বিজেপিকে দমানো যাবে না। এবার সরকার পরিবর্তন হচ্ছেই।

জেগে স্বপ্ন দেখছে বিজেপি। পাল্টা আক্রমণ করেছেন ফিরহাদ হাকিম। তাঁর কথায় বিজেপির মত সাম্প্রদায়িক শক্তির বাংলায় কোনও স্থান নেই।