গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata মমতার দৌলতে পশ্চিমবঙ্গে তালিবানি শাসন : সুকান্ত

    মমতার দৌলতে পশ্চিমবঙ্গে তালিবানি শাসন : সুকান্ত

    0
    110
    ছবি সৌজন্যে :ফেসবুক
    মমতা বন্দোপাধ্যায়ের আমলে পশ্চিমবঙ্গে তালিবানি শাসন চলছে। সায়েন্স সিটি অডিটোরিয়াম থেকে এভাবেই রাজ্য প্রশাসনকে আক্রমণ শানিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
    ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়ে সুকান্ত বলেছেন, ২০২১ সালে তৃণমূল একটা ধাক্কা দিয়ে বলেছিল, বিজেপি ফিনিশ। সেই তৃণমূল আজ বুঝতে পারছে, বিজেপি কী জিনিস। এবার দেখানোর সময় এসেছে। ২০২৬ সালের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উৎখাত করে ফেলবে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় বিজেপি-র মুখ্যমন্ত্রী আসনে বসবেন। ২০২১ সালের পর লড়াই সহজ ছিল না। বাড়িঘর পুড়িয়ে দেওয়া, ধর্ষণ, এসবে সাময়িক স্তম্ভিত হেয় গিয়েছিলেন বিজেপি কর্মীরা।
    কিন্তু কোমর বেঁধে পাল্টা লড়াই শুরু হয়। ২০২৬ সালে পাল্টা লড়াই হবে। একটি ঢিল খেলে, পাটকেল মারতে হবে। মার খাবেন না, মারার জন্য তৈরি হয়ে যান।