
মন্দির রাজনীতিতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ বিরোধী দল বিজেপি। যদিও সরকারি নথিতে যাকে সাংস্কৃতিক কেন্দ্র বলে উল্লেখ করা হয়েছে।
তাই আদপে দিঘায় জগন্নাথ মন্দির না জগন্নাথ কালচারাল সেন্টার-সেই প্রশ্ন তুলেছের রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি, তাঁদের কাছে যে সমস্ত আমন্ত্রণপত্র পেয়েছেন সেখানে জগন্নাথ কালচারাল সেন্টার বলা হয়েছে, কিন্তু তৃণমূলের কংগ্রেসের তরফে জগন্নাথ মন্দির বলে দিকে দিকে পোস্টার সাটানো হয়েছে।
মন্দির বলতে সমস্যা কোথায় সেই প্রশ্নও তুলেছেন সুকান্ত মজুমদার।
