
মেয়র ফিরহাদ হাকিমের বাড়ির কাছে এক ব্যক্তিকে গলায় শাবল ঢুকিয়ে খুনের অভিযোগ পেয়েই ঘটনাস্থলে গিয়েছেন পুলিশ কমিশনার মনোজ ভর্মা।
এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। মৃতের সঙ্গে এই ২ জন সঙ্গেই ছিলেন। আরও প্রমাণ রয়েছে। তবে তদন্তের স্বার্থে এখন কিছু বলবেন না। চেতলার ১৭ নম্বর বাসস্ট্যান্ডে খুনের ঘটনায় প্রকাশ্যে আসতেই আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার। তিনি বলেছেন প্রদীপের নীচে অন্ধকার। বাস্তবে সেটাই দেখা যাচ্ছে। মেয়র যে ওয়ার্ডে থাকেন, যে ওয়ার্ড থেকে তিনি নির্বাচিত হন, সেই ওয়ার্ড মেয়রের ওয়ার্ড। সেখানেই যদি এই অবস্থা হয়, তাহলে রেস্ট অব দ্য কলকাতাতে কী অবস্থা চলছে। তাহলে তো সহজেই অনুমেয়।
যারা খুন হয়েছেন, এবং খুন করেছে কোনও না কোনও তৃণমূল যোগ খুঁজে পাওয়া যাবে। যদিও মেয়র ফিরহাদ হাকিম রেলের দিকে আঙুল তুলেছেন। তাঁর কথায় যে জায়গাটায় রেলের সাইডিং রয়েছে। সেখানে রেলের নজরদারির অভাব রয়েছে বলে অপরাধমূলক কাজকর্ম হয়।






