
পশ্চিমবঙ্গে ভুয়ো ভোটার থাকলে তৃণমূলের ছাপ্পা মারতে সুবিধা। কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে এভাবেই রাজ্যকে নিশানা করেছেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার।
তিনি বলেছেন,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করছেন। বিহারে ২০ লক্ষ মৃত ভোটার রয়েছে। তৃণমূল চায় এখানে মৃত ভোটার থাকুক আর ওরা ছাপ্পা মারবে? মামার বাড়ির আবদার পেয়েছে। এর আগে তো সমীক্ষায় ৪০ লক্ষ মানুষের নাম বাদ গেছে। তখন তো কেউ চেঁচায় নি। তখন তো আধার কার্ড ছিল না। আধার কার্ড বাদ দিয়েই হয়েছে। ইনটেনসিভ রিভিশন অত্যন্ত গুরুত্বপুর্ণ একটি প্র্যাকটিস। সুকান্তর আরও মন্তব্য, অনুব্রত মণ্ডল থাকবে কি থাকবে না সেটা তৃণমূলের ব্যাপার। তাঁর বক্তব্য যদি বাঙালি অস্মিতায় শান দিতে হয় তাহলে সাকেত গোখলে-কে রাজ্যসভা থেকে বের করে দিন। কোনও বাঙালি কে পাঠান। ইউসুফ পাঠান-কে বাদ দেওয়া হোক।
বাঙালি মুসলিম’কে দাঁড় করান। কীর্তি আজাদ-কে বাদ দিন শত্রুঘ্ন সিনহ-কে বাদ দিন। মুখে বাঙালির কথা বলবেন আর ভোটের সময় অন্য রাজ্য থেকে লোক ধরে আনবেন এটা চলতে পারেনা।
