মমতাকে ডক্টরেট খোঁচা সুকান্ত-র

0
101
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
সেন্ট জেভিয়ার্স ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান তাঁকে সাম্মানিক উপাধিতে ভূষিত করেছে।
কিন্তু তা সত্ত্বেও তিনি কখনও সেই উপাধি যেমন ডক্টরেট ব্যবহার করেননি বা করেন না, বৃহস্পতিবার নবান্নে আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই বক্তব্যকে হাতিয়ার করে এক্স হ্যান্ডেলে খোঁচা দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজমদার। পোস্টের প্রথমের অল্প বিদ্যা ভয়ঙ্করী বলে ঠেস দিয়েছেন সুকান্ত মজুমদার। তিনি দাবি করেছেন, সম্মানসূচক ডক্টরেট কোনও শিক্ষাগত যোগ্যতা নয়। প্রাপকরা এটিকে একটি আনুষ্ঠানিক ডিগ্রি হিসাবে ব্যবহার করতে পারেন না।
তাঁর আরও সংযোজন, রাজনৈতিক লড়াই এক জিনিস, কিন্তু জাতীয় মঞ্চে নিজেকে বোকা প্রমাণ করা লজ্জার বিষয়।