মানুষ চায় বাংলাদেশি মুসলমান মুক্ত হোক, পাল্টা সুকান্ত

0
16
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

সাধারণ মানুষ প্রতিবাদ করেননি, দু-একটি বিছিন্ন ঘটনা ঘটেছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে মুখ্যমন্ত্রীর চতুর্থ চিঠির পরেই পাল্টা আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার।

শনিবার ৩ পাতার চিঠিতে এসআইআর শুনানি পর্বে মৃত্যু, বিশিষ্টদের নোটিস পাঠানো নিয়ে ক্ষোভ উগরে দিতেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন মানুষ চাইছে অনুপ্রবেশকারী, বাংলাদেশি মুসলমান মুক্ত ভোটার তালিকা তৈরি হোক। এদিকে সুব্রত গুপ্তর পর রাজ্যে আসছেন আরও ৪ স্পেশাল রোল অবর্জাভার।

এই চার স্পেশাল অবজার্ভাররা হলেন বিকাশ সিং, রতন বিশ্বাস, সন্দীপ রেওয়াজ রাঠোর, ডঃ শৈলেশ। এসআইআর শুনানির কাজ তদারকি করবেন ৪ নতুন রোল অবজার্ভাররা।