গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National মালেগাঁও রায় টেনে কংগ্রেসকে তোপ সুকান্ত-র 

    মালেগাঁও রায় টেনে কংগ্রেসকে তোপ সুকান্ত-র 

    0
    129
    ছবি : সংগৃহীত
    আদালতের রায়ে কংগ্রেসের হিন্দু সন্ত্রাস-র থিওরি ধূলিসাৎ হয়েছে। মালেগাঁওকাণ্ডে এনআইএ-র রায়কে স্বাগত জানিয়ে এমনটাই মন্তব্য করেছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। তিনি বলেছেন, আদালতের রায়ে কংগ্রেসের হিন্দু সন্ত্রাস-এর থিওরি ধূলিসাৎ হল।
    রাজনৈতিক ষড়যন্ত্রে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হয়েছিল। সত্যের জয় হল। ২০০৮ সালে মহারাষ্ট্রের মালেগাঁওয়ে বোমা বিস্ফোরণে ৬ জন নিহত হন। আহত হন শতাধিক ব্যক্তি। প্রতি ক্ষেত্রে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী বা ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের আঙুল ওঠে। যদিও সবকটি মামলায় প্রমাণ অভাবে ছাড়া পান অভিযুক্তরা।
    অন্যদিকে পরের পর হামলার ঘটনায় ২০১০ সালের অগাস্টে নয়াদিল্লিতে রাজ্য পুলিশ প্রধানদের এক বৈঠকে ভারতের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম ভারতীয়দের সন্ত্রাস থেকে সাবধান থাকার আহ্বান জানিয়েছেন। সুকান্তর আরও মন্তব্য, অভিযুক্তদের বিরুদ্ধে কোনও প্রমাণই নেই। অথচ এত খারাপ ভাবে নির্যাতন করা হয়েছে।