অনুপ্রবেশ ইস্যুতে মুখ্যমন্ত্রীকে নিশানা সুকান্ত-র 

0
110
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
এসআইআর আবহে অনুপ্রবেশ ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে নিশানা করে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার।
সোশাল মিডিয়ায় পোস্ট করে তিনি লিখেছেন, দক্ষিণ দিনাজপুরের বংশীহারী থানায় ২ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীর বিরুদ্ধে বারবার লিখিত অভিযোগপত্র দেওয়া সত্ত্বেও রাজ্য পুলিশের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অভিযোগকারী ব্যক্তি যথেষ্ট প্রামাণ্য নথি অভিযুক্ত ব্যক্তিদের বাংলাদেশের সচিত্র পরিচয়পত্র দিলেও, পুলিশের অবস্থান একেবারে নির্বিকার। কারণ একটাই — ব্যর্থ মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তিনি লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশ, কোনও অবৈধ অনুপ্রবেশকারীর বিরুদ্ধে যেন ব্যবস্থা না নেওয়া হয়।
দেশের প্রকৃত নাগরিকদের নিরাপত্তা, দেশের অভ্যন্তরীণ সুরক্ষা চুলোয় গেলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রয়োজন স্রেফ অবৈধ অনুপ্রবেশকারীদের ভোট! কারণ এরাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় ভোট ব্যাঙ্ক।