
প্রয়াগের পর হুগলির ত্রিবেণীর সঙ্গমে মাঘীপূর্ণিমায় পুণ্যস্থানের ভিড় উপচে পড়েছে। প্রয়াগে স্নান করেছেন, তাই নিজের নির্বাচনী কেন্দ্রে তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় মাথায় গঙ্গাজল ছিটিয়ে আনুষ্ঠানিকতা সেরেছেন।
আর রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার প্রয়াগের মহাকুম্ভের জল নিয়ে এসে মিশিয়ে দিয়েছেন ত্রিবেণীতে। প্রয়াগের পর এখানেও স্নান সেরেছেন সুকান্ত মজুমদার। মহাকুম্ভে গেরুয়া শাড়ির পর উল্লেখ্যযোগ্য ভাবে বুধবার রচনা বন্দ্যোপাধ্যায়ের পরণে ছিল সবুজ রঙের শাড়ি।
এদিকে, মাঘী পূর্ণিমার পূণ্যতিথিতে গঙ্গাসাগরে সকাল থেকেই পুণ্যস্নান সারছেন হাজারো হাজারো পূণ্যার্থী। প্রয়াগরাজের মহাকুম্ভে অগ্নিকান্ডের কথা মাথায় রেখে পুণ্যার্থীদের জন্য আঁটসাঁটো নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সাগরে।








