
এসআইআর-র আবহে রাজ্যজুড়ে সূচনা হয়েছে বিজেপির সিএএক্যাম্প। বুধবার নদিয়ার তাহেরপুরে সিএএ ক্যাম্পের সূচনা করেছেন সুকান্ত মজুমার।
সেখানে দাড়িয়ে সুকান্ত মজুমদার বলেছেন যে মুখ্যমন্ত্রী সিএএ-র বিরোধিতা করছেন, সেই মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীর পুলিশই অবৈধভাবে পশ্চিমবঙ্গে ঢোকার জন্য প্রেফতার করে জেলে পুড়ছে। তাঁর দাবি দম সংশোধনাগারে হাজারেরও বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারী বন্দি রয়েছেন। তিনি আরও বলেছেন পৃথিবীতে কোথাও হিন্দু বিপদে পড়লে তার এক মাত্র আশ্রয়স্থল ভারত। বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেছেন বিজেপি যতদিন ক্ষমতায় রয়েছে অমুসলিম উত্তাপ্তদের কোনও চিন্তা নেই। ২০২৪-র ৩১ ডিসেম্বরের মধ্যে অমুসলিম যাঁরা বাংলাদেশ থেকে এদেশে এসেছেন তাদের নাগরিকত্ব দেবে ভারত সরকার।
এজন্যই সিএএ-র ক্যাম্প করেছে বিজেপি। অন্যদিকে ঠাকুরবাড়িতে ও সিএএ ক্যাম্পে ভিড় জমিয়েছেন বহু মানুষ।
