অযোগ্যদের তালিকায় মুখ্যমন্ত্রীর আত্মীয় কেন প্রশ্ন সুকান্তর

0
104
ছবি সৌজন্যে :ফেসবুক
পার্থ চট্টোপাধ্যায়ের জেলমুক্তির দিনেই মুখ্যমন্ত্রীর আত্মীয়ের নাম অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকায় থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন সুকান্ত মজুমদার। মঙ্গলবার ২০১৬-ব চাকরিহারা শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীদের নিয়ে সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রীর আত্মীয়ের নাম পার্থ চট্টোপাধ্যায় অনুপ্রাণিত হয়ে ২০১৬ প্যানেলে ঢুকিয়েছিলেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়কে নির্দেশ দিয়েছিলেন।
সুকান্ত মজুমদার দাবি করেছেন বোলপুরে মুখ্যমন্ত্রীর আত্মীয় নিমাই মুখার্জির মেয়ে বৃষ্টি মুখার্জির নাম ২০১৬-র গ্রুপ সি, গ্রুপ ডি প্যানেলে ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে ২৬ হাজার চাকরি বাতিলের পর জানা যায় বৃষ্টি মুখার্জিকে অযোগ্য।
তাঁর দাবি বৃষ্টি মুখার্জি মানসিকভাবে স্থিতিশীল নন, তারপরেও কিভাবে তিনি চাকরি পেয়েছিলেন। সুকান্ত মজুমদার আরও বলেছেন উত্তর বর্ধমানের তৃণমূল বিধায়ক নিশীথ কুমার মালিকের ভাই শান্তনু মালিক, শালবনির তৃণমূল বিধায়ক শ্রীকান্ত মাহাত-র ভাই খোকন মাহতও একইভাবে চাকরি পেয়েছিলেন।