গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National দিল্লির পর পশ্চিমবঙ্গ জয়ের হুঙ্কার সুকান্ত–র  

    দিল্লির পর পশ্চিমবঙ্গ জয়ের হুঙ্কার সুকান্ত–র  

    0
    111
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ‘২৫-র দিল্লি জয়ের পরে ‘২৬-র টাগেট পশ্চিমবঙ্গ। দিল্লির ভোটে আপকে ধূলিসাৎ করার পর এমনই বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এদিন, দিল্লিতে সুকান্ত মজুমদারের বাসভবনে আনন্দে মেতেছেন বিজেপির কর্মকর্তারা।
    ঢাক-ঢোল সহযোগে মিষ্টিমুখ সেরেছেন তাঁরা। পাশাপাশি পুষ্পবৃষ্টির মাধ্যমেও সুকান্ত মজুমদারকে স্বাগত জানিয়েছেন বিজেপির কর্মকর্তারা। সুকান্ত বলেছেন, দিল্লি বিধানসভা নির্বাচনের ফল বলে দিল মানুষ দুর্নীতির সঙ্গে নেই। মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রয়েছে। মানুষ প্রলোভনের ফাঁদে পা দেয়নি। মানুষ বুঝে গিয়েছে ভাতা – বিনামূল্যে পরিষেবা তো বিজেপিও দেবে। কিন্তু বিজেপির লক্ষ্য মানুষকে স্বনির্ভর করা। দিল্লিতে দলের বাঙালি নেতা কর্মীদের ধন্যবাদ জানিয়ে সুকান্ত মজুমদার বলেছেন, বিজেপির বাঙালি সেল দিল্লিতে অক্লান্ত কাজ করেছে। অনেকদিন বাদে বিজেপি আবারও দিল্লি লাভ করেছে। বাঙালিদের একজোট করতে পারা গিয়েছে।
    বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ পশ্চিমবঙ্গের বহু নেতাকর্মী এখানে এসে পড়েছিলেন। দিল্লির বহু বাঙালি মাঠে ময়দানে ছিলেন। আর সেই কারণেই এই জয়লাভ সম্ভবপর হয়েছে।