
গুজব ছড়ানোর জন্য গ্রেফতার নয়, সত্যিটা ছড়ানোর জন্য গ্রেফতার করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ কার্টুন পোস্ট করে কার্যত পুলিশকেই খোঁচা দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়।
আর জি কর কাণ্ডে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে সুখেন্দুকে ২ বার তলব করে লালবাজার। গ্রেফতারির আশঙ্কায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। পরে তার করা আগের পোস্ট মুছে ফেলেছিলেন সুখেন্দু। ১৯৬২-র ২৬ ডিসেম্বর আর কে লক্ষ্মণের আঁকা কার্টুন পোস্ট করেছেন সুখেন্দু। ছবিতে এক ব্যক্তিকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ। ভারত চিন যুদ্ধের সময়কার একটি কার্টুন পোস্ট করেছেন। নিচে বলা হয়েছে গুজব ছড়ানোর জন্য গ্রেফতার নয়, সত্যিটা ছড়ানোর জন্য গ্রেফতার করা হচ্ছে। পুলিশকেই কার্যত বিঁধেছেন তিনি।
