বিজেপিতেই গেলেন সুখেন্দু-সুস্মিতা-প্রকাশ চিক

0
25
ছবি সৌজন্যে : এক্স

২৪ জুলাই পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন। তার আগেই বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিয়েছেন ৩ প্রাক্তন তৃণমূল সাংসদ।

সল্টলেকে বিজেপি অফিসে সভাপতি শমীক ভট্টাচার্য-র হাত থেকে বিজেপির পতাকা তুলে নিয়েছেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক। তবে এরাজ্য থেকে খালি হওয়া তিন রাজ্যসভার আসনে বিজেপির তরফে তাঁদেরকেই মনোনয়ন দেওয়া হবে কিনা তা স্পষ্ট করেননি শমীক ভট্টাচার্য। কাদের জন্য বিজেপির দরজা খোলা। তার ব্যাখা দিতে গিয়ে শমীক ভট্টাচার্য বলেছেন যারা চাকরি বিক্রি করেছে, দুর্নীতিতে জড়িয়েছেন, তাদের বিজেপিতে কোনও জায়গা নেই। তবে এঁদের কারও বিরুদ্ধে এমন কোনও অভিযোগ নেই। সবার একটা অতীত থাকে।

এখন আর তাঁদের দলত্যাগী বলা যাবে না। তাঁদের একটাই পরিচয়, এঁরা সবাই বিজেপি।