
লাল কেল্লাকে নিজের সম্পত্তি বলে দাবি করে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন হাওড়ার বাসিন্দা সুলতানা বেগম নামে এক মহিলা। তবে, মামলাকারীর এই আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।
মামলাকারীর দাবি, তিনি শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের বংশধরের স্ত্রী। তাই ওই বংশাধিকার বলে লাল কেল্লাকে তাঁর সম্মত্তি বলে ঘোষণা করার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। যদিও ওই মামলা খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি পিভি সঞ্জয় কুমারের বেঞ্চে সোমবার মামলাটি ওঠে। সুপ্রিম কোর্টের প্রশ্ন, শুধু লাল কেল্লাই কেন চাই? ফতেপুর সিক্রি কেন নয়, সেটাই বা বাদ দেওয়া হল কেন? এ কথা জানিয়ে মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে সেটি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।
