কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম, ঝড়-বৃষ্টিও

0
70
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
বসন্তের শেষে ফের আবহাওয়ার খামখেয়ালিপনা! কখনও ঝড়-বৃষ্টি, কখনও প্রচন্ড রোদ—এই দুইয়ের টানাপোড়েনে নাজেহাল রাজ্যবাসী।
আপাতত বৃষ্টির বিরতি মিললেও দক্ষিণবঙ্গে বাড়ছে ভ্যাপসা গরম। সপ্তাহের শেষে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর হাওয়া অফিস।বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার। দিনের শুরুটা রোদ দিয়েই হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে তাপমাত্রা ও অস্বস্তি। তবে এই পরিস্থিতি বেশিদিন স্থায়ী হচ্ছে না। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার থেকে বদলাতে শুরু করবে ছবিটা।
শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি আরও উদ্বেগজনক। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত।