জামিনে মুক্ত রেজাউল, সুমনও

0
489
ছবি সৌজন্যে : নিজস্ব
সকালে আটক আর বিকেলে ছাড়া পেয়েছেন চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস। মগরা থানা থেকে ছাড়া পেয়েছেন সুমন বিশ্বাস।
অডিয়োকাণ্ডে নাম জড়ানোর অভিযোগে এসএসসি ভবন অভিযানের আগেই মিছিলের অন্যতম আয়োজক সুমন বিশ্বাসকে হুগলির আদিসপ্তগ্রাম থেকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে চন্দননগর পুলিশ কমিশনারেটের একটি দল সুমনদের বাড়িতে পৌঁছয়। সেখানে তল্লাশিও চালানো হয় বলে দাবি পরিবারের। রবিবারই সাংবাদিক বৈঠক করে এসএসসি ভবন অভিযানে পুলিশের উপর হামলার পরিকল্পনার একটি অডিয়ো প্রকাশ্যে এনেছিল বিধাননগর পুলিশ কমিশনারেট। এদিকে, রেজাউল হক জামিন পেয়েছেন বিধাননগর মহকুমা আদালত থেকে।
জানা গিয়েছে, পুলিশের তরফ থেকে যে ধারা গুলি দেওয়া হয়েছে সেই ধারা গুলি কেসের সঙ্গে না মেলা কারণে এবং যে তথ্য পুলিশ পেয়েছে অডিও রেকর্ডিং সেই তথ্য কোথায় থেকে পুলিশ পেয়েছে সেই উত্তর দিতে না পারার কারণে এবং পড়িয়া মাত্রায় যে তথ্যগুলি দেওয়া উচিত কোর্টে সেই কোর্টে পুলিশ তথ্য দিতে না পারার কারণে রেজাউল হক’কে জামিন দেওয়া হয় ৪ হাজার ২০০ টাকার বন্ডে।