ম্যানহোল কাণ্ডে পূর্ণাঙ্গ তদন্তের দাবি সুমনের পরিবারের

0
1175
ছবি সৌজন্যে : নিজস্ব
ম্যানহোল কাণ্ডে সুমন সরদারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ন্যাজাটে। কান্নায় ভেঙে পড়েছেন তাঁর বাবা, মা, স্ত্রী, পাড়া-প্রতিবেশীরা।
সুমনের আকস্মিক মৃত্যুর খবর মিলতেই শোকে পাথর হয়ে যান তাঁর মা। রবিবার লেদার কমপ্লেক্সে ম্যানহোল পরিষ্কার করতে নেমে মৃত্যু হয় তিন শ্রমিকের। বাড়িতে তার সন্তান রয়েছে তাঁর। যদিও এই ঘটনায় মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মৃতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছে রাজ্য সরকার।
তবে সুমনের পরিবারের তরফে এই ঘটনার পূর্ণ তদন্তের দাবি করা হয়েছে। পাশাপাশি সরকারি অর্থ সাহায্যের বদলে পরিবারের একজনের সরকারি দাবিও জানানো হয়েছে।