গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home National তৃণমূলের ১০ সাংসদের বিরুদ্ধে সমন জারি, দিতে হবে হাজিরা

    তৃণমূলের ১০ সাংসদের বিরুদ্ধে সমন জারি, দিতে হবে হাজিরা

    0
    88
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    ২০২৪ এর এপ্রিলে জাতীয় নির্বাচন কমিশনের অফিসের সামনে তৃণমূল সাংসদ এবং দলীয় নেতৃত্ব যে অবস্থান-বিক্ষোভ করেছিল, তার জন্য ১০ সাংসদ এবং নেতার বিরুদ্ধে সমন জারি করেছে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট।
    ডেরেক ও ব্রায়েন, দোলা সেন, নাদিমুল হক, সাকেত গোখলে, সাগরিকা ঘোষ, সুদীপ রাহা সহ মোট ১০ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়ে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ।
    আগামী ৩০ এপ্রিল ওই সমন জারির প্রেক্ষিতে শুনানি রয়েছে। ওই দিন দলীয় সাংসদ ও নেতাদের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লি পুলিশের আগাম অনুমতি ছাড়াও কমিশনের অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয়েছিল বলে অভিযোগ।