সুন্দরবনের পাথরপ্রতিমায় ফের বাঘের আতঙ্ক!

0
129
ছবি সৌজন্যে : নিজস্ব
৪দিন কেটে গেলেও সুন্দরবনের পাথরপ্রতিমায় এখনও তাড়া করে বেড়াচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের আতঙ্ক! স্থানীয় সূত্রে খবর, উপেন্দ্রনগর এলাকায় ঠাকুরান নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছিল।
বন দফতরের তরফে ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতা হয়েছে বাঘ ধরার জন্য। তবে ৪ দিন কেটে গেলেও, এখনও খাঁচাবন্দি করা যায়নি রয়্যাল বেঙ্গল টাইগারকে। বাঘের আতঙ্কে ভয়ে কাঁটা হয়ে রয়েছেন এলাকার লোকজন। বনকর্মীদের তরফে জঙ্গল লাগোয়া এলাকা ফেন্সিং দিয়ে ঘিরে ফেলা হয়েছে।
এলাকায় নাগাড়ে চলছে সতর্কতা প্রচার। মঙ্গলবার সেখানে এসে স্থানীয়দের সঙ্গে কথা বলে আশ্বস্ত করার চেষ্টা করেন তৃণমূল বিধায়ক সমীর জানা।