ওড়িশায় কাজে গিয়ে মৃত সুন্দরবনের শুভজিৎ 

0
298
ছবি সৌজন্যে : নিজস্ব
ওড়িশার কটকে কাজে গিয়ে প্রাণ হারিয়েছেন পরিযায়ী শ্রমিক বছর ২১-র শুভজিৎ বারুই। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগণা-র সুন্দরবনে। জানা গিয়েছে, শনিবার বিকেল সাড়ে তিনটের সময় কাজ থেকে বাসায় ফেরার পথে বাজ পড়ে মৃত্যু হয়, এই হতদরিদ্র পরিবারের একমাত্র রোজগেরে সন্তানের।
বাবা একাদশী বারুই পেশায় মৎস্যজীবী। ছিটে বেড়ার ঘরে কোনওরকম দিন গুজরান করেন। ইতিমধ্যে তিন মেয়ের বিয়ে দিতে গিয়ে ঋণগ্রস্ত পরিবার। ঋণের দায়ে একমাত্র ছেলের পড়া বন্ধ করে দিয়ে গত পাঁচ বছর নাবালক অবস্থাতেই মেদিনীপুরের  ফিশারিতে শ্রমিকের কাজে পাঠাতে বাধ্য হন। ২৩ সাল থেকে ওড়িশার পরিযায়ী শ্রমিকের কাজে থাকছিল শুভজিৎ। এক বৎসর পূর্বে শুভজিতের মায়ের ব্রেন টিউমার অপারেশন হয়। আর ও ঋণের বোঝা বাড়ে।
মাকে সুস্থ করিয়ে প্রায় ৫ লক্ষ টাকা ঋণ শোধের আশা নিয়ে গত সপ্তাহেই আবারও কাজের জায়গায় পৌঁছয়। তারপরেই এই বিপর্যয়। প্রশাসনিক স্তরে যোগাযোগের মাধ্যমে মৃতদেহ ফিরিয়ে আনার বন্দোবস্ত চলছে।