
সকাল থেকেই আকাশের মুখ ভার। কলকাতাবাসীর রবিবার সকালের শুরুটা হয়েছে বৃষ্টি দিয়েই। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে নিম্নচাপ এলাকা তৈরী হতে পারে। যার প্রভাবে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত। কলকাতায় রবিবার ও সোমবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। সাথে দক্ষিণবঙ্গের চার জেলা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামেও অতিভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে।
উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে।
