
দেশের জার্সিতে অবসর ঘোষণা করেছেন সুনীল ছেত্রী। ৪২ বছর বয়স হয়েছে তাঁর। কতদিন আর খেলবেন এই নিয়ে চলছিল চর্চা। একাধিকবার সুনীল ছেত্রীকেও এই একই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে।
চল্লিশ পেরিয়েও তিনি বেঙ্গালুরু এফসি এবং জাতীয় দলের প্রধান স্ট্রাইকার। খালিদ জামিল কোচ হিসাবে আসার পর সুনীলের বিকল্প খোঁজার কাজ শুরু হয়েছে। বেশ কয়েকটি ম্যাচে তিনি সুনীলকে রাখেননি। সামনেই বাংলাদেপে বিরুদ্ধে ম্যাচ। তাতেও প্রাথমিক দলে রাখা হয়নি সুনীল ছেত্রীকে। এই অবস্থায় শেষ পর্যন্ত অবসর ঘোষণা করেছেন সুনীল ছেত্রী। ইতিমধ্যেই নিজের সিদ্ধান্তের কথা কোচ খালিদ জামিলকে জানিয়েছে।
সুনীল অবসর ভেঙে কামব্যাক করেছিলেন ঠিকই, কিন্তু তা বিশেষ দাগ কাটতে পারেনি। ফেরার পর মোট ছ-টা ম্যাচ খেলেছেন, কিন্তু গোল করেছেন মাত্র একটি। দেশের জার্সিতে তাঁর গোল সংখ্যা ৯৫।






