ভারতে এসে ইসরোর প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে আগ্রহী সুনীতা  

0
144
ছবি সৌজন্যে : এক্স
ভারতে আসতে চান মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। ভারতের মহাকাশ গবেষণাকেন্দ্র ইসরোর প্রতিনিধিদের সঙ্গেও দেখা করতে আগ্রহী তিনি। প্রথমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে  এমনটাই জানিয়েছেন ভারতীয়  বংশোদ্ভুত  নাসার মহাকাশচারী। অন্যদিকে, মহাকাশ থেকে ভারতকে দেখতে কেমন লাগে, রাকেশ শর্মার পর ফের একই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল মহাকাশচারী সুনীতা উইলিয়ামসকে। ২৮৬ দিন মহাকাশে কাটিয়ে ফেরা ভারতীয় বংশোদ্ভুত নভশ্চরের উত্তর, চমত্কার, অপরূপ।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকাকালীন ভারতের উপর দিয়ে যাওয়ার সময়ে এই দেশের রঙিন ছবি দেখে অভিভূত হতেন তিনি। গুজরাট এবং মুম্বইয়ে  কথাও বলেন তিনি। সেখানকার ছবি কীভাবে বদলায় , তা মহাকাশ থেকে দেখতে অসাধারণত লাগত তাঁর।
সুনীতা বলেছেন, মহাকাশ থেকে ভারতকে দিনের বলে যেমন ভাল লাগে, রাতেও তেমনই ভাল লাগে। রাতে বড় শহর থেকে ছোট শহরে যেভাবে আলোগুলি ছড়িয়ে থাকে সেটি দেখতে বেশ সুন্দর লাগে বলেও জানিয়েছেন ন মাস মহাকাশে কাটানো সুনীতা উইলিয়ামস।