গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home International স্পেস স্টেশনে ক্রিসমাস পালনে সুনীতারা

    স্পেস স্টেশনে ক্রিসমাস পালনে সুনীতারা

    0
    144
    ছবি সৌজন্যে : এক্স
    ক্রিসমাস ট্রি, লাইটের সঙ্গে লাল-সাদা টুপির সাজে ক্রিসমাস পালনে প্রস্তুত সুনিতা উইলিয়ামসরা। সান্তাক্লজ সেজে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে সুনীতা এবং তাঁর সঙ্গীদের।
    বড়দিনের আগেই ফেস্টিভ মুডে দেখা গিয়েছে তাঁদের। নাসার তরফ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। তাতে দেখা গিয়েছে, চিরাচরিত স্পেস সুটে নয়, রঙ-বেরঙের জামাকাপড় পরে বসে রয়েছেন সুনীতারা। সকলের মাথায় রয়েছে ক্রিসমাস টুপিও। সুনীতা উইলিয়ামস বার্তা দিয়ে বলেছেন, ক্রিসমাস পালনে সকলের মতো তারাও প্রস্তুত। গত ৬ মাসের বেশি সময় ধরে মহাকাশে আটকে রয়েছেন সুনীতা উইলিয়ামসরা। তাঁদের উদ্ধার করতে কয়েক মাস আগেই স্পেস স্টেশনে পৌঁছেছে স্পেস-এক্সের রকেট। সেই রকেট করেই ক্রিসমাস উপলক্ষে টাটকা সবজি, বিভিন্ন উপহার এবং অন্যান্য সামগ্রী পাঠানো হয়েছিল। তা দিয়েই এখন স্পেস স্টেশন সাজিয়েছেন সুনীতারা। একইসঙ্গে বড়দিনে স্পেশ্যাল মেনুও রয়েছে তাঁদের জন্য।
    সুনীতাদের ফিরিয়ে আনার বিলম্বতার বিষয়ে নাসা জানিয়েছে, স্পেস এক্স-এর যে রকেট তাঁদের উদ্ধারের জন্য পাঠানোর কথা তা সেই সময় লঞ্চ করা যাবে না। সেটা না করা গেলে সুনীতাদের জায়গা অন্য কেউ নিতে পারবেন না। আর স্পেস স্টেশন ফাঁকা রাখতে পারবে না তারা।