মহাকাশ থেকেই ভোট দিলেন বুচ-সুনীতা

0
745
মহাকাশে বসেই আমেরিকার ভোটে অংশ নিয়েছেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর।
স্টারলাইনার মহাকাশযানে  মহাকাশে গেলেও, প্রযুক্তিগত সমস্যার কারণে এখনও ফিরতে পারেননি সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোর। জুন থেকেই মহাকাশযানের প্রযুক্তিগত সমস্যার কারণে মহাকাশেই আটকে তাঁরা। ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তাঁরা সেখানেই থাকবেন বলে মনে করা হচ্ছে। তবে এবার সেখান থেকেই ভোটদান করেছেন তাঁরা। তথ্য বলছে এটা প্রথম নয়, যে কেউ মহাকাশ থেকে ভোট দেবেন।
শুরু হয়েছিল ১৯৯৭ সালে। মহাকাশে বসে আমেরিকার ভোটে অংশ নিয়েছিলেন ডেভিড উলফ। কেট রুবিন্স ২০২০ সালেও আইএসএস থেকে ভোট দিয়েছিলেন।